সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব একথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, আহত হয়েছি সবাই মিলে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাই।’

তিরি আরও বলেন, ‘আমি এ ব্যাপারে এখনো আশা হারাইনি। আমি বিশ্বাস করি, যারা এক সাথে সে সময়ে আন্দোলন করেছি, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই  অবশ্যই আমরা কাঙ্ক্ষিত  লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব।’

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা খুশি হয়েছি যখন দেখলাম আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয় একমত হলেন।

‘এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটি অত্যন্ত আশার বানী সামনে এনেছেন। আমরা আশ্বস্ত হয়েছি যে, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে।’

দেশে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামীকাল আবেদন জমা দেবে। মির্জা ফখরুল  এনসিপিকে স্বাগত জানান এবং দলটির শুভ কামনা করেন।

তিনি বলেন, ‘তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমাদের প্রত্যাশা, তরুণরা, এই নবীনরা যারা বিগত আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন… যাদের সহকর্মীরা রক্ত ঢেলে দিয়েছে তারা এই দেশকে ভালোবেসে … আমরা আশা করি তারুণ্য নির্ভর এই নেতৃত্ব নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে পত্রিকায় একটা খবর দেখে মনটা খারাপ হলো। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এক বছরের মধ্যে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে, কীভাবে জমা হয়েছে।’

কিন্তু এই খবরটা দেখলে প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কী দেশে কোনো পরিবর্তন হয়নি। আমরা যে কথাগুলো এর আগে বললাম, সম্পদগুলো নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাহলে কি? আমি জানি না এটা ঠিক কখন হয়েছে? ‘২৪ সাল যদি হয়ে এটা সঠিকভাবে হয়েছে এবং ফ্যাসিস্ট আমলে হয়েছে। আরেকটা হচ্ছে, এটা প্রমাণ হয়েছে যে, একটি পরিবার লুটপাট করে সব নিয়ে গেছে।’

আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ও পলিট ব্যুরোর সদস্য রাশেদ খানের সঞ্চালনায় ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবুল, গণফোরামের মিজানুর রহমান, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি আবদুস সালাম, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আমজনতার দল রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বেলা ১২টার...

সর্বশেষ

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)...

৫১-এ টাইটানিক খ্যাত কেট উইন্সলেট

সেই কবে ‘হেভেনলি ক্রিয়েচারস’ করেছিলেন। বয়স তখন সবে ১৭।...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে...

বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা চুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো...