সোমবার, ২৯ জুন ২০২৬

চসিক বাজেটে শিশুবান্ধব কার্যক্রমে গুরুত্ব দেবে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আগামী বাজেটে শিশুবান্ধব কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে চসিক সম্মেলন কক্ষে কর্ণফুলী আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অগ্নিবীনা শিশু ফোরাম চট্টগ্রামের উদ্যোগে ‘শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ ২০২২’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভারপ্রাপ্ত মেয়র বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরাই জাতিগঠনের মূল ভিত্তি। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ক্ষেত্রে শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষা করা একান্ত আবশ্যক। শিশুর শিক্ষা স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সৎ, দেশপ্রেমিক ও কর্মঠ ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতœশীল এবং সক্রিয়। শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জেন্ডার সমতা অর্জিত রয়েছে বরং যা সহ¯্রাব্দের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। তিনি জানান, নগরীর বৃহৎ অংশের শিশুদের দারিদ্র বিমোচন, পুষ্টি, স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয়, পয়ঃনিষ্কাশন ইত্যাদি সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মপরিকল্পনা, কার্যক্রম ইউএনডিপি ও এলআইউপিসির সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ন কবির চৌধুরী, মো. জামাল উদ্দিন, উইলিয়াম গোমেজ, শারমিন আক্তার, শিশু ফোরামের পক্ষে দিপান্বিতা তালুকদার প্রমুখ। বাজেট পিটিশন পাঠ করেন অচ্যুতানন্দ চক্রবর্তী ও হুমায়রা জান্নাত।
তিনি বলেন, শিশুদের শারিরিক ও মানসিক বিকাশে শিক্ষা ও বিনোদনের উপযুক্ত সুযোগ নিশ্চত করার লক্ষ্য নিয়ে বর্তমান শিশুবান্ধব মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বিভিন্ন মাঠ সংস্কার ও পার্ক নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। তিনি শিশুদের স্বার্থ রক্ষার্থে চসিকের বাজেট প্রণয়ণের ক্ষেত্রে জাতীয় শিশু নীতি প্রাসঙ্গিক ও গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মেয়রকে অবহিত করবেন বলে শিশু ফোরামের সদস্যদের আশ্বস্ত করেন।
আলোচনাশেষে শিশু ফোরামের পক্ষে অচ্যুতানন্দ চক্রবর্তী ও হুমায়রা জান্নাত ভারপ্রাপ্ত মেয়রের নিকট বাজেট পিটিশন হস্তান্তর করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...