শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

৫ বছরে বিভিন্ন খাতে ২৯ লাখ সাড় ৩৩ হাজার অনুদান

উত্তর সর্তা গাউসিয়া কমিটির মানবিক তহবিলের ৫ম বর্ষপূর্তি উদযাপন

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের শীর্ষ স্থানীয় সমাজ সংস্কারমূলক তরিক্বত ভিত্তিক অরাজনৈতিক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তর সর্তা শাখা কর্তৃক প্রতিষ্ঠিত মানবিক তহবিলের ৫ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। এই উপলক্ষে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা খানকাহ-এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নূরানী কমপ্লেক্স প্রাঙ্গণে কোরআন খানি, খতমে গাউসিয়া, আলোচনা সভা, মানবিক সহায়তাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব রফিক উদ্দিন। আলহাজ্ব মুহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী। বিশেষ আলোচক ছিলেন সংগঠনটির হলদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ হারুন পাশা, উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সংগঠনটির ধর্মপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, উপদেষ্টা জামাল উদ্দিন ও জাগরণী ক্লাবের সভাপতি মাস্টার মুহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবদুল গফুর, সিনিয়র সহ সভাপতি মাস্টার মুহাম্মদ জাফর আলম, সহ সভাপতি মাস্টার মুহাম্মদ রফিকুল আলম সিকদার, জাহাঙ্গীর আলম মিন্টু, শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ, মাওলানা ইলিয়াস তাহেরিসহ গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মিলাদ-কেয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী এবং বিশ্বের নির্যাতিত সকল মুসলমানদের উপর বিশেষ রহমত বর্ষণ এবং দেশ ও জাতি শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মাসুদ কাদেরী।

উল্লেখ্য,২০২১ সালের পহেলা জানুয়ারি মানবিক তহবিল গঠনের পর ২০২৫ সালের ২০ জুন পর্যন্ত বিবাহ অনুদান, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, রমজানে ইফতার সামগ্রী ও মাংস বিতরণ, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, ৩টি সম্পূর্ণ গৃহ নিমার্ণ ও গৃহ নির্মাণে সহায়তা, ব্যবসায়ে মুলধন সহায়তা, বেকার নারী-পুরুষের মাঝে সেলাই মেশিন ও রিক্সা ক্রয়ে সহায়তা, ঋণগ্রস্তকে ঋণমুক্তির সহায়তা, অগ্নিদগ্ধ পরিবারকে আর্থিক সহায়তা, ফেনী ও ফটিকছড়ির বন্যা দুর্গত মানুষের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণসহ নানান খাতে সংগঠনটি ২৯ লাখ ৩৩ হাজার ৪শত ২৩ টাকা অনুদান প্রদান করেন। আগামীতে গাউসিয়া কমিটি বাংলাদেশের সরাসরি তত্ত্বাবধানে মানবিক তহবিলের এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...