শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডের ফুলতলা গ্রামে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়ায় ডুবে গেছে পুরো গ্রাম

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুলতলা গ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পুরো গ্রাম ডুবে গেছে পানিতে। এতে চরম দূর্ভোগে পড়েছে গ্রামের মানুষ, শিক্ষার্থী, মসজিদের মুসল্লীসহ নানা শ্রেণীর মানুষ। গ্রামবাসীর অভিযোগের সূত্র জানা যায়, সীতাকুণ্ড ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলতলা গ্রামের ভিতরে আকিজ গ্রুপ একটি বিশাল আকারের গোডাউন তৈরী করে। গোডাউন তৈরী করতে গিয়ে তারা গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এরপর থেকে সামন্য বৃষ্টিতে পুরো গ্রাম জলাবদ্ধতায় রূপ নেয়। একদিন বৃষ্টি হলে আরো ১৫/২০ দিন পানিতে বন্দী থাকতে হয় গ্রামবাসীকে।

পানি চলাচলের পথ বন্ধ হওয়ার পর থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে এখন হাঁটু সমান পানি। গ্রামের সড়কগুলো ডুবে আছে পানিতে। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীসহ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামের প্রতিটি বাড়িতে হাঁটু সমান পানি এতে করে প্রতি ঘরে পানি ডুকে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে রান্নাবান্না করতে পারছেনা। এছাড়া ঘরে পানি থাকায় দিনে রাতে সাপের সাপের উপদ্রব বেড়ে গেছে। চরম দূর্ভোগে পোহাচ্ছ এ গ্রামের ৫/৬ হাজার মানুষ। গ্রামবাসী বিষয়টি একাধিকবার আকিজ গ্রুপকে জানিয়েও কোন ফল পাইনি। তারা বিষয়টিকে আমলেও নিচ্ছে না।

গ্রামবাসীরা জানান, আমরা চরম ভোগান্তিতে আছি। গ্রামের ভিতরে ইন্ডাস্ট্রিজ করে তারা পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। বাসা-বাড়ি থেকে বাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, চিকিৎসা কেন্দ্রে যেতে হলে ময়লা পানি মাড়িয়ে যেতে হয়। সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, মাদ্রাসা ছুটির পর শিশুরা হাঁটুসমান পানি মাড়িয়ে বাড়িতে প্রবেশ করছে। বাজার থেকে গ্রামে প্রবেশের রাস্তাটি হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। ভুক্তভোগী মোঃ খোরশেদ আলম বলেন, আমাদের গ্রামে কোনদিন জলাবদ্ধতা ছিলনা। আকিজ গ্রুপ গ্রামের ভিতরে গোডাউন তৈরী করে পানি চলাচল পথ বন্ধ করে দিয়েছে। পুরো গ্রাম এখন পানিতে নিমজ্জিত।

সাবেক ইউপি সদস্য মনজুরুল ইসলাম বলেন, এ গ্রামে হাজারো মানুষের বসবাস। রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল। জলাবদ্ধতার কারণে এখন হাজারো মানুষ পানিবন্দী। আকিজ গ্রুপ কারখানা করবে গ্রামবাসীর ক্ষতি করে কেন করবে। বিষয়টি আকিজ গ্রুপকে একাধিকবার জানানোর পরও আমরা কোন সমাধান পাইনি। গৃহিণী আসমা খাতুন বলেন, ঘরে বসবাসে অযোগ্য হয়ে পড়েছি। ঘরের ভিতরে হাঁটু সমান পানি। কয়েকদিন ধরে রান্নাবান্না বন্ধ। ঘরের আসবাবপত্র সব পানিতে নষ্ট হয়ে যাচ্ছ। আমরা এ দূর্ভোগ থেকে মুক্তি চায়। এ ব্যাপারে জানতে চাইলে আকিজ গ্রুপের এডমিন (প্রশাসন)কে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তা রিসিভ করেনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...