সোমবার, ১৫ জুন ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধের স্বীকৃতি দিয়েছেন : গিয়াস কাদের চৌধুরী 

গাজী জয়নাল আবেদীন,  রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে পরিচিতি দিয়ে গেছেন। শহীদ জিয়া এ জাতি যা যা দিয়ে গেছেন, দেশ যতদিন থাকবে জাতি শহীদ জিয়াকে স্মরণ করবে। তিনি আমাদের ধর্মীয় মূল্যবোধের স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় মূল্যবোধ মানে শুধু ইসলাম ধর্মকে প্রাধান্য নয়, সকল ধর্মের মূল্যবোধের সমান স্বীকৃত। তিনি সাম্যতা,  বহুদলীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছেন।

তিনি ১৪ জুন (শনিবার)  বিকেল ৪টায় চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিভিক সেন্টারে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার ব্যবস্থাপনায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার আহবায়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ও  জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক মো. আসাদুজ্জামান (বাবুল), জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপি নেতা হাজী মো. জসিম, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন, জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক  হাবিব উল্লাহ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল হাকিম, গাজী আইয়ুব, হাফিজুর রহমান, নুরুল আলম, আইয়ুব খান জনি, হাফেজ আবুল হাসেম, এড. তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা লিটন মহাজন লিটু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, মোহাম্মদ আলী সুমন, ছাত্রদল নেতা তসলিম উদ্দিন মুন্না, ছোটন আজম,  নিজাম উদ্দিন,  জাহেদুল ইসলাম সহ জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,  বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নে নেতৃবৃন্দ। সভা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ### ছবি ক্যাপশন: রাউজান (চট্টগ্রাম): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ‘আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

সর্বশেষ

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...