সোমবার, ২৯ জুন ২০২৬

`মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখছে লায়ন্স ক্লাব’

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪ বাংলাদেশের দু’দিনব্যাপী বার্ষিক কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেছেন, চট্টগ্রামে নিরবচ্ছিন্ন সামাজিক কর্মকাণ্ডের ব্যাপ্তি ছড়িয়েছে লায়ন্স ক্লাব। ২৫ বছর ধরে চট্টগ্রামের প্রতিটি উপজেলার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলে নানামুখি সেবা কর্মকাণ্ড পরিচালনা করেছে আন্তর্জাতিক এ সংগঠনটি। বিশেষ করে আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সিএলএফ কমপ্লেক্স মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, অন্ধত্ব নিবারণ, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড, ডায়াগনস্টিক ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন, ক্ষুধা নিবারণ, ডায়াবেটিস সচেতনতা, খৎনা ক্যাম্প, সাদাছড়ি দিবস উদযাপন, লায়ন্স স্বর্ণপদক প্রদান, স্কলারশিপ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া করোনার ভয়াবহ সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে অগ্রণী ভূমিকা রেখেছে লায়ন্স ক্লাব। করোনা পরবর্তী সময়েও মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখছে লায়ন্স ক্লাব। গতকাল বুধবার চিটাগাং সিনিয়রস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানে হয়।

আগামী ২০ ও ২১ মে ২৫তম জেলা কনভেনশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বিকাল ৪টায় জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, সারাবছর আমাদের স্থায়ী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুস্থ মানুষজনকে সেবা প্রদান করা হচ্ছে। লায়ন্স চক্ষু হাসপাতালের ইনডোর ও ভ্রাম্যমান সেবা, লায়ন্স জেনারেল হাসপাতাল, আনোয়ারা তাহের ফিজিওথেরাপি সেন্টার, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমও পরিচালনা করেছে লায়ন্স জেলা।

প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারি লায়ন সাংবাদিক হাসান আকবরের পরিচালনায় সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর চৌধুরী, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম, জিএলটি কো–অর্ডিনেটর লায়ন জি কে লালা প্রমুখ।

লিখিত বক্তব্যে জেলা গভর্নর বলেন, প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোতে ও মানব ইতিহাসের ক্রান্তিলগ্নে মানুষ যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে জীবন সংগ্রামের দিক নির্দেশনা পাচ্ছিল না সেই ক্রান্তিলগ্নে ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরের মানব হিতৈষী বীমা কর্মকর্তা মেলভিন জোন্‌সের উদ্যোগে এবং নেতৃত্বে অসামপ্রদায়িক এবং অরাজনৈতিক যে সেবা সংগঠন যাত্রা শুরু করেছিল, তা হচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন আন্তর্জাতিক লায়ন্স ক্লাব।

বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এই দেশে মানুষের হাজারো সমস্যা। এই সমস্যা কিছুটা নিরসনকল্পে বাংলাদেশের এক মহামানব যিনি এ বীর চট্টলার সূর্য সন্তান, এ দেশে লায়নিজমের প্রবক্তা লায়ন মরহুম এম আর সিদ্দিকী, তদানীন্তন পূর্ব পাকিস্তানে ১৯৫৮ সালে লায়নিজমের সূচনা করেন। সে ধারাবাহিকতায় বর্তমানে চট্টগ্রামে ৮৪টি সক্রিয় লায়ন্স ক্লাবের ২৬০০ জন সদস্য নিরলস সেবা কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন।

চলতি বছর সম্পাদিত বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে জেলা গভর্নর বলেন, এ বছর আমার ডাক ছিল, ‘সার্ভ ফর ম্যানকাইন্ড’ অর্থাৎ মানবতায় মানবসেবায়। সে ডাক বাস্তবায়নে জেলার ৮৪টি ক্লাব সারাবছর ধরে নিরবচ্ছিন্ন নানামুখী সেবাকার্যক্রম পরিচালনা করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে লায়ন মোহসেন আলী মহসিন, লায়ন মীর্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, লায়ন নিশাত ইমরান, লায়ন বদিউর রহমান, লায়ন কাশেম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...