সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে কলঘর শ্রমিকদের ব্যস্ততা

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল আজহা( কোরবানি) কে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মেশিনে চাল,মরিচ,হলুদ মসলা গুড়া করার কাজে সংশ্লিষ্ট কলঘর শ্রমিকরা। যেন দম ফেলবার ফুসরত নেই। রাত দিন মেশিনের আওয়াজেই জানান দিচ্ছে কোরাবানির সময় আর বেশি দিন নেই।

উপজেলার নাজিরহাট,বিবিরহাট,মাইজভাণ্ডার,কাজিরহাট,নানুপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, চাল,মরিচ,হলুদ মসলা গুড়া করার মেশিনের দোকানঘর গুলোতে ভীড়। গুড়া করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। কোরবানি মাংস রান্ন এবং খাওয়ার অন্যতম উপাদান এসব জিনিস। তাই গৃৃহস্থি ঘরের বউ ঝিঁয়েরা চাল,মরিচ,হলুদ মসলা ধুয়ে রোদে শুকিয়ে গুড়া করার জন্য কলঘরে পাঠায়। শুধুমাত্র দোকানঘর গুলোতে নয় অনেকে গ্রামের পাড়ায় পাড়ায় মেশিন নিয়ে ঘুরে ঘুরে হাঁক ডাকে চাল,মরিচ,হলুদ মসলা গুড়া করছেন। সহজেই হাতের নাগালে পাচ্ছেন বলে চাল,মরিচ,হলুদ মসলা গুড়া করে নিচ্ছেন। যারা হাতের নাগালে পাচ্ছেননা তরা দোকানঘরে নিয়ে আসছেন। চাল গুড়া করতে আসা মামুন বলেন,চালের গুড়া দিয়ে তৈরি রুটি দিয়ে কোরাবানি মাংস খাওয়া অন্যরকম স্বাধ। তাই প্রতিবছরের ন্যায় চাল নিয়ে আসলাম গুড়া করতে।

মরিচ হলুদ,মসলা গুড়া করতে আসা আরমান বলেন,বাজার থেকে কেনা গুড়া মরিচ মসলা ভেজাল থাকে,মাংস রান্না তেমন স্বাধ হয়না। কোরাবানি মাংস বলে কথা তাই মরিচ,হলুদ,মসলা ধুয়ে শুকিয়ে গুড়া করতে নিয়ে আসলাম। নাজিরহাটে মরিচ,হলুদ,মসলা গুড়া দোকানের স্বত্তাধিকারী রাশেদ বলেন,ইনশাআল্লাহ ভালই চলছে। দিন রাত পরিশ্রম করে গ্রাহকদের যথাসময়ে তাদের গুড়া বুঝিয়ে দিচ্ছি।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ‘আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

সর্বশেষ

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...