শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই হবে জাতীয় সনদ: অধ্যাপক আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কার কার্যক্রমে বিভিন্ন কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলো যে-সব মতামত দিয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত প্রস্তাব নিয়েই রচিত হবে জাতীয় সনদ।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সকল প্রস্তাবে ঐকমত্য হবে না। যে সব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে না। আমরা কিছু জায়গায় একমত হবো। বাকিটা রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে। জনগণ কতটা গ্রহণ করবে, সেটা তাদের বিষয়।

আলী রীয়াজ বলেন, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন কী কাজ করছে-তা জানতে জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের আলোচনা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যাতে জনগণ আমাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ সম্পন্ন হবে- এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে, সংস্কার সুপারিশে আমরা যেন ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে পারি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের সভায় সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের নিম্নকক্ষে অর্থবিল ব্যতীত সংসদ সদস্যের দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বিরোধী দলের সদস্য থেকে মনোনয়ন প্রদান, নিম্নকক্ষের নারী আসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজকের  আলোচনায় অংশ নেন ৩০টি রাজনৈতিক দল। দলগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, আমজনতার দল, ভাসানী অনুসারী পরিষদ/ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এই বিভাগের সব খবর

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজযাত্রীদের সঙ্গে কুশল...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান। স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার নগরের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম...

সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...

সর্বশেষ

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন...

সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে...

কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

নববর্ষ বরণে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি...

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর নদীতে অবমুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল...

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ...