শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘পবিত্র কোরবানি ত্যাগ, ধৈর্য, তাকওয়া এবং পার্থিব সবকিছু তুচ্ছজ্ঞান করে আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসা প্রদর্শনের শিক্ষা দেয়’

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “আত্মিক পরিশুদ্ধি অর্জনে পবিত্র কোরবানির শিক্ষা” শীর্ষক মাসিক মহিলা মাহফিল ৩১ মে শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়েশা সিদ্দিকা ও সাদিয়া সুলতানার সঞ্চালনায় মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট ইসলামি স্কলার ও সাউদার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, পবিত্র কোরবানি ত্যাগ, ধৈর্য, তাকওয়া এবং পার্থিব সবকিছু তুচ্ছজ্ঞান করে আল্লাহ্র প্রতি নিখাদ ভালোবাসা প্রদর্শনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ঘটনা প্রবাহ আল্লাহ্র প্রতি নিখাদ ভালোবাসা প্রদর্শনের বাস্তব দৃষ্টান্ত। নিজের ভেতরে বিদ্যমান পশু স্বভাবগুলো কোরবানি করে ধনী-দরিদ্র সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ্তায়ালার নৈকট্য হাসিল হয়। আর অন্তরের পরিশুদ্ধি অর্জন করতে পারলেই বান্দা আল্লাহ্র দরবারে গ্রহণযোগ্যতা পায়। তিনি আরও বলেন- সুফিগণের হৃদয় প্রশান্ত মহাসাগরের চেয়েও প্রশস্ত। তাই তাঁরা তাঁদের হৃদয়ে সমগ্র সৃষ্টির প্রতি দয়া-ভালোবাসা লালন করেন। মাহফিলে কোরআন তেলাওয়াত করেন – সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে নিপা মনি ও তাজনিয়া শাহজাহান শুভ্রা। শুভেচ্ছা বক্তব্য রাখেন তাসমিয়া তাবাসসুম। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...