শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা,ধুরুং,সর্তাসহ বিভিন্ন খাল নদীর পানি। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার দাঁতমারা, নারায়নহাট, ভুজপুর, সুয়াবিল, লেলাং, রোসাংগিরী, সমিতিরহাট,ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এছাড়া গহিরা হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে রয়েছে। পানির স্রোতে ভেসে গেল নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়ন সীমান্তবর্তী হালদা নদীর উপর নির্মিত কাঠের সেতুটি। পারাপারে চরম দুর্ভোগে পড়েছে দুপাড়ের বাসিন্দারা। এদিকে হালদা ধুরুংসহ বিভিন্ন খাল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। বৃষ্টি অব্যাহত থালে ভয়াবহ বন্যার শংকায় রয়েছেন তারা। এছাড়া নারায়নহাটে কয়েক গ্রামের মানুষ পানিতে বন্দী হয়ে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। সর্তা খালের বাঁধ ভেঙ্গে ধর্মপুর ইউনিয়নর কয়েক গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা সোলাইমান আকাশ। বিভিন্ন এলাকায় মাছের ঘের ও ফসলের জমি পানিতে ডুবে গেছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান শাখার উপসহকারী প্রকৌশলী আরিফা নাসরিন বলেন, হালদা নদীর নারায়ণহাট পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা রাতের মধ্যেই বিপৎসীমা অতিক্রম করবে বলে জানান তিনি। ফটিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের বলেন, পর্যাপ্ত চালসহ বন্যা মোকাবেলার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য,গত বছর বন্যায় ফটিকছড়িতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এ ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি অনেকে

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...