সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে কোরবানি পশু হিসেবে মহিষের চাহিদা বাড়ছে

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে কোরবানি পশু হিসেবে গরু ছাগলের পাশাপাশি মহিষের চাহিদা বাড়ছে।ক্রেতাদের চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন হাটবাজার ও খামারে মহিষ পাওয়া যাচ্ছে। সরেজমিন উপজেলার নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, কাজীরহাট চিকনছড়া শান্তির হাটসহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়, বেপারি ও খামারিরা গরুর পাশাপাশি মহিষও বিক্রি করছে। গরুর পাশাপাশি মহিষও চোখে পরার মত। এ ছাড়া বিভিন্ন খামারেও মহিষ লালন পালন এবং বিক্রি করার জন্য নিয়ে এসেছে খামারিরা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে, এবছর ৪ হাজার ১১২টি মহিষ প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। নাজিরহাট বাজারে মহিষ কিনতে আসা প্রবাসী মোহাম্মদ হেলাল বলেন আমার মায়ের পছন্দ মহিষ।

বিগত কয়েক বছর ধরে আমরা মহিষ দিয়ে কোরবানি করে আসছি। এবছরও মহিষ দিয়ে করব। তাই বাজার দেখতে এসেছি। খামারে মহিষ কিনতে আসা ব্যবসায়ী মোহাম্মদ আলী নেওয়াজ বলেন,এ বছর মহিষ দিয়ে কোরবানি করার ইচ্ছে আছে তাই মহিষ দেখতে এলাম।দরদামে মিললে কিনে নেব। নাজিরহাট বাজারের ব্যবসায়ী বলেন, কোরবানি দেওয়ার জন্য দুটো মহিষ নিয়েছি। ব্যবসায়ী মোঃ আকরাম,মাষ্টার মোহম্মদ আলী,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন কোরবানি দেওয়ার জন্য মহিষের চাহিদা দিন দিন বাড়ছে। আমাদের জানা শুনা অনেকই কোরবানি জন্য মহিষ নিচ্ছেন। বিক্রেতা হাকিম বলেন গরুর পাশাপাশি মহিষ দিয়েও মানুষ এখন কোরবানি করে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা মহিষ নিয়ে আসছি খামারে। খানঁ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মাহবুব আলম খানঁ বলেন, গরু পাশাপাশি আমাদের খামারে মহিষও রয়েছে। এখন অনেকই কোরবানি দেওয়ার জন্য মহিষ নিচ্ছেন। এদিকে গরুর চেয়ে মহিষের দাম বেশি বলেন জানান ক্রেতারা। বিক্রেতারা বলেন মহিষ গুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে আনতে হয়।খরচ বেশি পড়ে তাই বেশি দামে বিক্রি করতে হয়। উল্লেখ্য যে,উপজেলার অন্যতম আধ্যাত্বিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফসহ বিভিন্ন স্থানে অসংখ্য অলিয়ে ক্বেরামের মাজার রয়েছে। অলিয়ে ক্বেরামের ওরশ শরিফে মহিষের যথেষ্ট চাহিদা রয়েছে। সে সুবাদে ফটিকছড়িতে গড়ে উঠেছে অনেক খামার।এসব খামারে সারা বছর মহিষ পাওয়া যায়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...