শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এডহক কমিটির সচিব কনক দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধর।

শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য বিকাশ দাশ, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, ওয়ান ব্যাংক পি কে সেন হাট উপ-শাখার ব্যাবস্থাপক মঈনুল করিম। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ফারজানা আলম অন্তরা। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য লাকী আকতার, শিক্ষক শম্ভুনাথ পারিয়াল, মৌলানা গোলাম ফারুক, বাপ্পী দাশ,প্রভাস কুমার ধর, লাবনী প্রভা দত্ত, সুমন কান্তি দাশ, আশীষ দাশ, জিকু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কয়েক শতাধিক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে এডহক কমিটির সভাপতি, শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীন এবং স্থায়ী দাতা সদস্য বিকাশ দাশকে শিক্ষার মানোন্নয়নে অবদান রাখায় ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডহক কমিটির সভাপতি, শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীন বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি, শিক্ষক/শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাঠ্যপুস্তকের প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সন্তানকে গড়ে তুলতে হবে। আধুনিক এবং প্রযুক্তির উৎকর্ষতায় বদলে যাওয়া বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার উপযুক্ত করে সন্তানদের গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে। তিনি আরো বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়কে সেরা ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের মেধা বিকাশে যত ধরনের সাপোর্ট প্রয়োজন আমরা দেব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এমনভাবে গড়ে উঠুক যাতে করে আগামী দিনে তারা উন্নত বিশ্বের শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে বৈশ্বিক আসরে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...