সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে তাল শাঁসের কদর বেড়েছে

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাপন। আর এর মাঝেই একটু স্বস্তি পেতে সৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের ফল তাল শাঁসের কদর বেড়েছে। প্রচন্ড গরমে ফটিকছড়িতে ভালই বিক্রি হচ্ছে মৌসুমি ফল তাল শাঁস।

সরেজমিনে উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুরসহ বিভিন্ন বাজার মোড়ে মোড়ে হরদমে বিক্রি হচ্ছে তালের শাঁস। আবার কোথাও কোথাও ভ্যানযোগে পাড়া-মহল্লাতেও ঘুরে ঘুরে তাল শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে। এ কথায় তাল শাঁস বিক্রির ধুম পড়েছে। তবে বিক্রি হচ্ছে চড়া দামে। এক একটি তাল শাঁস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। জানা যায়,উপজেলায় তাল গাছের সংখ্যা খুবই কম। বলতে গেলে বিলুপ্তের পথে এ গাছ। যার ফলে স্থানীয় চাহিদা মেটানোর জন্য দেশের বিভিন্নস্থান থেকে তাল শাঁস সংগ্রহ করে বিক্রি করতে হয় বলে খরচ বেশি পড়ে বলে জানান বিক্রেতারা। বিক্রেতা আনোয়ার বলেন,বেশি দামে ক্রয় করতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গরম বাড়ার কারণে এখন তালের শাঁসের বিক্রি বেশ ভালো। তাই তালের শাঁসের দাম বেশ ভালো পাওয়া যাচ্ছে।

বিক্রতা জামশেদ বলেন,তাল শাস খুব মজাদার একটি ফল। তাল শাঁসের দাম অনেকটাই বেশি হলেও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় এর প্রতি আগ্রহের কমতি নেই ক্রেতাদের। ক্রেতা মোহাম্মদ আবুল বশর বলেন,পরিবারের সকলের জন্য তাল শাঁস নিলাম। এ গরমে তাল শাঁস খেতে খুব মজা। ক্রেতা মোহাম্মদ আবু তৈয়ব বলেন,এক সময় দুই টাকা থেকে পাঁচ টাকা তাল শাঁস বিক্রি হত। তখন তেমন চাহিদাও ছিলনা। এখন চাহিদাও বেড়েছে সাথে দামও বেড়েছে।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...