বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করতে হবে পরিবার থেকে : হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরুর আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করতে হবে পরিবার থেকে। প্রথমে প্রশ্ন করতে হবে বাবার ইনকাম নিয়ে। বাবার ইনকামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার সৎ সাহস যদি আমাদের থাকে, তাহলে রাষ্ট্রক্ষমতায় যারা থাকে, তাদের প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারব।’

তিনি বলেন, আপনার বাবা বেতন পান ৪০ হাজার টাকা, ফ্ল্যাট ভাড়া দেন ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দেন দেড় লাখ টাকায়, আপনি যদি আপনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার শিক্ষাটা যথাযথ হচ্ছে না। দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে আমাদের অভিযান শুরু করতে হবে ।’

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার অলি খাঁ মোড়ে এনসিপির এক পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। এরপর বহদ্দারহাট, শাহ আমানত সেতু চত্বর, নিউমার্কেট, আগ্রাবাদ ও অলংকার মোড়ে এনসিপির পথসভায় যোগ দেন হাসনাত।

শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বপ্নটাকে অনেক বড় করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা আমাদের এই দেশটাকে আর কখনো কোনো ফ্যাসিবাদির হাতে তুলে দেব না। আমরা চাই না, আমাদের কোনো ভাই-বোন আবার রাস্তায় নামুক আর তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের রাজনীতিবিদ হবেন তারা, যারা শিক্ষিত, মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে।

রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা নয়, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। অথচ আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, টেন্ডারবাজি করে, গরিবের সম্পদ লুণ্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত।’

উপস্থিত জনতার উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদের আপনারা ভোট দেবেন। যদি দেখেন এনসিপিতে কোনো যোগ্য নেতৃত্ব নেই, তাহলে আপনাদের ভোট দেয়ারও প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেয়ার প্রয়োজন নেই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দেবেন।’

পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাষ্ট্র তার নাগরিককে খুন করবে না, গুম করবে না। বিদ্যমান যে সংবিধান, এ সংবিধানের বলে হাসিনা আমাদের দেশের নাগরিকদের গুম-খুন করেছে। আমরা চাই, এ সংবিধান বিলোপ করে এমন একটি সংবিধান প্রণয়ন করতে, যার মধ্য দিয়ে আগামী দিনে সবার জন্য বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে।’

চট্টগ্রামে পথসভা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

এর আগে রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং সোমবার চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...