শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা সরোওয়ার আলমগীর

জুলাই বিপ্লবে সাংবাদিকরা সাহসি ভূমিকা রেখেছে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোওয়ার আলমগীর বলেছেন, সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহসিকতার সাথে তারা জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। তবে কিছু কিছু সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনার দালালি করেছে। যারা তেলবাজি করেছে আজ তারা পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ তারা জাতিকে মুখ দেখাতে পারছে না।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে অবস্থিত ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা অতীতেও জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। আশা করবো বর্তমানেও যা সত্য তা তুলে ধরবেন। রাজনীতিবিদদের আস্থার ঠিকানা সাংবাদিক ও প্রেসক্লাব। রাজনীতিবিদরা সাংবাদিকদের কাছে নিরাপদ মনে করেন। সাংবাদিকদের ফটিকছড়ির সমস্যা-সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা সম্ভাবনাময় ফটিকছড়ি নিয়ে বেশি বেশি লিখুন। পর্যটনের অপার সম্ভাবনাময় একটি উপজেলা এই ফটিকছড়ি। এখানে অনেক চা ও রাবারবাগান রয়েছে। এসব চা বাগানকে ঘিরে এখানে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব। চা বাগান থাকার কারণে যদি হবিগঞ্জে পাঁচ তারকা হোটেল হতে পারে তাহলে ফটিকছড়িতে কেন হবে না? সাংবাদিকরা যদি এখানকার পর্যটনের সম্ভাবনাকে সংবাদপত্রে জোরালোভাবে তুলে ধরে তাহলে আমি মনে করি ফটিকছড়িতে এমন পাঁচ তারকা হোটেল গড়ে উঠবে।’

এসময় উপস্থিত ছিলেন,বি এন পি নেতা মহিউদ্দিন আজম তালুকদার,মোহাম্মদ নাছির উদ্দিন,নাজিম উদ্দিন শাহীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, এনামুল হক, আবসার নূরী, সালাহউদ্দিন জিকু, ইউসুফ আরফাত, মো. জিপন উদ্দিন,ওবাইদুল আকবর রুবেল প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...