সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ এসডিআই এর জিরানী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মরহুম মোঃ আলী আজগর এর পরিবারকে ৮৫.৯৫,১৯৮/- (পঁচাশি লক্ষ পঁচানব্বই হাজার একশত আটানব্বই টাকা বেনিফিট এর চেক হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ বুধবার, সকাল ৭ টা ১০ মিনিটে মোটর সাইকেল দুর্ঘটনায় এসডিআই-এর জিরানী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আলী আজগর ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭বছর।তিনি এসডিআই-তে ২২ বছর ১১ দিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।তার মৃত্যুতে এসডিআই কর্তৃপক্ষ গভীর শোকাহত।
গতকাল ৯ মে ২০২৫ শুক্রবার এসডিআই কর্তৃক মরহুম মোঃ আলী আজগর এর স্মরনে এক মিলাদ ও দোয়া মাহফিল এবং তার পরিবারকে বেনিফিট এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।যেখানে তার পরিবার, সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে এসডিআই-এর নীতিমালা অনুযায়ী, মরহুমের নির্বাচিত নমিনি তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও পুত্র মোঃ রবিউল ফয়সাল-এর নিকট ৮৫.৯৫,১৯৮/- (পঁচাশি লক্ষ পঁচানব্বই হাজার একশত আটানব্বই) টাকা বেনিফিট হিসেবে চেক হস্তান্তর করা হয়। এফটিসি হল রুম, সূতিপাড়া, ধামরাই, ঢাকাতে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও,স্মরণ সভায় বক্তব্য রাখেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক,এসডিআই কেন্দ্রীয় অফিসের পরিচালক (কার্যক্রম) মোঃ কামরুজ্জামান। এছাড়াও কেন্দ্রীয় অফিসের অন্যান্য কর্মকর্তা ও ঢাকা, ধামরাই জোনের জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাগণ মরহুমের কর্ম জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন মোঃ আলী আজগর তার কর্মজীবনে অত্যন্ত সততা, দায়িত্বশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সকলের মাঝে ধারনাতীত ছাপ রেখে গেছেন। তার অবদান ও স্মৃতি চিরভাস্বর হয়ে থাকবে।আমরা এসডিআই ও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহমর্মিতা কামনা করছি।
