সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে রাস্তা দখলে হামলা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার পালপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি দখলের পাঁয়তারা এবং সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একাধিক পরিবার। তারা অভিযোগ করেছেন, এ ঘটনার পেছনে স্থানীয় ভূমিদস্যু আহমদ উল্লাহ নয়ন ও তার অনুসারীরা রয়েছেন। বুধবার (৭ মে) উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘এই রাস্তা দিয়ে বহু বছর ধরে আমরা চলাচল করে আসছি।

এটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও আহমদ উল্লাহ নয়ন ও তার সহযোগীরা এটি দখল করার চেষ্টা করছেন।’ তারা আরও অভিযোগ করেন, ‘আজ (বুধবার) সকালে অভিযুক্তরা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, পরিবারের নারী-পুরুষ সদস্যদের মারধর করেছে। আমরা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগীতা চেয়েছি।পর‌ে পুলশি এস‌ে আমাদ‌ের উদ্ধার কর‌ে। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈকত পাল, রিয়া পাল, মিঠন পাল, রিপন পাল, সাগর পাল, সীমা পাল, নিঝুন পাল ও মুক্তা পাল প্রমুখ। জানতে চাইলে অভিযুক্ত আহমদ উল্লাহ নয়ন বলেন, ‘আমি রাস্তা দখলের পাঁয়তারা করছি না। সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি অবান্তর। তিনি দাবী করেন, ‘আমার কেনা সম্পত্তি তারা দখলে রেখে উল্টো আমার উপর দোষ বর্তাচ্ছেন। আমি আদালতের দিকে তাকিয়ে আছ‌ি। ফটিকছড়ি থানার অফ‌িসার্স ইনচার্য (ওসি) নুর আহমেদ বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে আমরা আপাতত কাজ বন্ধ করতে বলেছি। আদালতের নির্দেশনা মতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...