সোমবার, ১৫ জুন ২০২৬

সন্দ্বীপ এতিমখানা এন্ড ওয়ার্কস হাউস এর তিনতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ডে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানা এন্ড ওয়ার্কস হাউসটি দীর্ঘ অনেক বছর ধরে জ্বরাজীর্ন অবস্থায় ছিলো।টিনসেডের ঘরটি নষ্ট হয়ে গিয়ে এতিমদের থাকা কষ্টকর হয়ে উঠেছে।সেটির দুরবস্থা জেনে সাবেক ইউএনও খোশেদ আলম কিছু ধনাঢ্য ব্যক্তি থেকে অনুদান সংগ্রহ করেন। এবং নতুন তিনতলা ভবনের নির্মান কাজ এর উদ্যোগ গ্রহন করেন। তার বদলী জনিত কারনে কাজ সম্পন্ন করতে না পারায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা সেটির দায়িত্ব গ্রহন করে আরো কিছু ফান্ড সংগ্রহ করেন।

সেটি উদ্বোধন উপলক্ষে ৭ মে সকাল ১১ টায় এতিমখানা প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাটি কেটে কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। উদ্বোধনী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন,পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার,সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফয়সাল, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ নাজিম উদ্দীন,সাইফুর রহমান শামীম, মোঃ মাঈন উদ্দীন, জাকের হোসেন বিপুল,মাহবুবুল আলম শিমুল,যুবদল নেতা শওকত তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আকরাম হাসান,সন্দ্বীপ পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া নিহার,উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোর্শেদ আলম, নকশাকার রবিউল ইসলাম,এতিম খানার সুপারিনটেনডেন্ড মোঃ কামরুল হাসান সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই এতিমখানা ও ওয়ার্কস হাউজের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সৈয়দ জামানুদ্দীন আহাম্মদ ইপিপিএস। পুরাতন সন্দ্বীপ টাউনে অবস্থিত এই এতিমখানা নদী ভাঙ্গন কবলিত হওয়ার পর ১৯৯৩ সালে সন্দ্বীপ পৌরসভা মার্কেট এর পশ্চিম পাশে বর্তমান জায়গায় পুনঃ প্রতিষ্ঠিত হয়। উক্ত এতিম খানায় মোট ১৮ জন এতিম ক্যাপিটেশন পেয়ে থাকে। তারা থাকা খাওয়া, পরীক্ষার ফি, চিকিৎসা সেবা সহ এসএসসি পরীক্ষা পর্যন্ত সহযোগিতা পেয়ে থাকেন।তবে এক সময় এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদের তাত শিল্প,সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন কারিগরি জ্ঞানে দক্ষ করে তোলা হতো। তাদের তৈরি কাপড় বিক্রি করে শিক্ষার্থীদের অনেক ব্যয়ভার বহন করা যেতো। বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে ও আবাসিক সমস্যার কারণে এতিমদের ভর্তির পরিমাণ একবারেই কমে যাচ্ছে এবং ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে গেছে ।

এমন পরিস্থিতিতে ধনাঢ্য ব্যাক্তিদের সহযোগিতা কামনা করেছেন ইউএনও রিগ্যান চাকমা ও এতিমখানার সুপারিনটেনডেন্ট মোঃ কামরুল হাসান। কেউ সহযোগিতা করতে চাইলে সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার এতিমখানা সংস্কার ও মেরামত নামে খোলা হিসাব নং ০৮২৬৮০১০২৬২৮৩ এই নাম্বারে টাকা পাঠানোর অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও এতিম খানার সুপারিনটেনডেন্ড মোঃ কামরুল হাসান।তাদের দুই জনের স্বাক্ষরে এই ব্যাংক হিসাবটি পরিচালিত হচ্ছে। এছাড়াও নতুন অসহায় এতিম থাকলে তাদের ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন তারা।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...