সোমবার, ২৭ জুলাই ২০২৬

নিজস্ব ভুবনে নিজস্ব আবহ সৃষ্টি করতে পেরেছেন নাসের রহমান : প্রকাশনা উৎসবে আজাদী সম্পাদক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, নাসের রহমান একজন বহুমাত্রিক মানুষ। তিনি একজন কথাসাহিত্যিক হিসেবে যেমন ব্যাপক পরিচিত, তেমনি প্রাবন্ধিক ও কলাম লেখক হিসেবেও সমান জনপ্রিয়। কথাসাহিত্যে তাঁর ব্যক্তিগত ও সামাজিক ইতিহাস প্রাধান্য পেয়েছে। তিনি একজন সামাজিক দায়বদ্ধ লেখক। সামাজিক সমস্যা, দ্বন্দ্ব তাঁর লেখার অন্যতম বিষয়বস্তু। প্রকৃতি, প্রেম, ভাষা–আন্দোলন, মুক্তিযুদ্ধ সবই উঠে এসেছে তাঁর লেখায়। তাঁকে আমরা বলতে পারি একজন সার্থক লেখক। নিজস্ব ভুবনে নিজস্ব আবহ তিনি সৃষ্টি করতে পেরেছেন। তিনি আরো বলেন, তিনি যখন প্রবন্ধ লেখেন, তখনও তিনি সার্থক। সমাজের নানা অসংগতি তিনি তুলে ধরেন তাঁর প্রবন্ধ ও কলামে। আজাদীতে তিনি দীর্ঘদিন ধরে লিখছেন। লিখছেন গল্প, প্রবন্ধ ও কলাম। বলা যায় তাঁর প্রতিটি রচনা সমাজনির্ভর দলিল। নাসের রহমান গল্পে স্বপ্নের ভুবন তৈরি করেন বাস্তবতার নিরিখে, শিল্পের ধারায়। তাঁর গল্পগুলোর কাহিনির বুনোট, পরিবেশ নির্মাণ অত্যন্ত চমৎকার। বাস্তবতার অভিজ্ঞতা থেকে দেখা গল্পগুলো এমনভাবে তৈরি করেন যা পাঠকের অন্তরজগতের ভাবনাকে অনুরণিত করে।

আজাদী সম্পাদক এম এ মালেক শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রাণবন্ত কথাসাহিত্যিক নাসের রহমান’ শীর্ষক সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

‘তৃতীয় চোখ’ থেকে আলী প্রয়াসের সম্পাদনায় প্রকাশিত প্রাণবন্ত কথাসাহিত্যিক নাসের রহমান’ শীর্ষক সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ প্রফেসর ড. মইনুল ইসলাম। আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত ও অধ্যাপক সনজীব বড়ুয়া। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফেলো রাশেদ রউফের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকাশনা উৎসব পরিষদের আহ্বায়ক অরুণ শীল। শুভেচ্ছা বক্তব্য দেন ফজল হোসেন, কবি আলী প্রয়াস, এহসানুল আজিম চৌধুরী। অনন্যধারার চলতি সংখ্যাটি নাসের রহমানকে নিয়ে প্রকাশিত হয়। অনুষ্ঠানে এটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রফেসর ড. মইনুল ইসলাম বলেন, নাসের রহমান আমার ছাত্র। আমি সবসময় তাকে অনুপ্রাণা দিতাম, সাহস যোগাতাম। আমি তার লেখা পড়ি। তার প্রবন্ধ এবং কলামে সমাজের নানা চিত্র সুন্দরভাবে ফুটে উঠে। বিশেষ করে বাংলাদেশের সমাজ রাজনীতি এবং অর্থনীতি চিত্র ফুটে তার কলামে। আমরা যারা কলাম লিখি জাতির কাছে আমাদের দায়বদ্ধতা আছে। নাসের রহমানও সেই দায়বদ্ধতা থেকে লেখালেখি চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে লেখক পরিচিতি পাঠ করে শোনান নাজনীন হক। গ্রন্থ তালিকা তুলে ধরেন কোহিনুর শাকি। রচনা থেকে পাঠ করেন সৌভিক চৌধুরী, সিমলা চৌধুরী, প্রতিমা দাশ।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...