রবিবার, ১৪ জুন ২০২৬

অভিনেত্রী মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত।

আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওইদিন হাজির না হলেই মালাইকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে।

এর আগে, সমন জারির হওয়ার পরেও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা।

২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত।

মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ। সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্তোরাঁয় কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরাসহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তার। এর জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১৩ বছরের পুরোনো সেই মারধরের মামলাই এখন উঠেছে আদালতে।

শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার বলেন, মালাইকা ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না। তবে এবিষয়ে মালাইকা অরোরা গণমাধ্যমে কিছু বলেন নি।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...