রবিবার, ২ আগস্ট ২০২৬

চমেকে ভ্যাকসিন নিবন্ধনের ওয়েবসাইট `সুরক্ষা’ হ্যাক

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন টিকাগ্রহীতাদের ভিড় সামাল দিতে নিয়মিত বেগ পেতে হচ্ছে প্রশাসন ও দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের। এরই মাঝে চট্টগ্রামে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ হ্যাক করে সার্ভারে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে বিষয়টি নজরে আসার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওয়েবসাইট হ্যাকের বিষয়টি নজরে আসার পর মঙ্গলবার বিকালে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উদ্দিন নগরীর পাঁচলাইশ থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে ভ্যাকসিনদান কেন্দ্রের কর্মকর্তারা বলেন, দেশব্যাপী প্রথম দফা কোভিড-১৯ ভ্যকসিন দেওয়ার কার্যক্রমের পর অনেক দিন অপেক্ষা করতে হয়েছে টিকাগ্রহীতাদের । এছাড়া দিন দিন ভ্যাকসিন টিকা প্রতি মানুষের আস্তা বাড়তে থাকায় টিকা প্রত্যাশা বাড়তে থাকে। তাই দ্বিতীয় দফায় গণ ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর তিন শতাধিক ভুয়া এসএমএস পাঠানো হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘চমেক হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে প্রতিদিন ৫-১০ জন অতিরিক্ত লোক ভ্যাকসিন দিতে আসছেন, যাদের মোবাইলে এসএমএস গেছে, কিন্তু সেই তারিখের সঙ্গে সুরক্ষা অ্যাপের মিল নেই। বিষয়টি নজরে আসার পর উনাদের সন্দেহ হয় যে, সাইটটি কেউ হ্যাক করে সার্ভারে ঢুকে অবৈধভাবে তারিখগুলো পাঠাচ্ছেন। এরপর চমেক হাসপাতালের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
পুলিশ জানিয়েছে, একাধিক ভ্যাকসিন গ্রহীতার মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে পাঠানো নিবন্ধনের তারিখ পাওয়া যায়, যার সঙ্গে ওয়েবসাইটের তারিখের মিল নেই অথবা ওয়েবসাইটে তারিখই নির্ধারণ হয়নি। অথচ ওয়েবসাইট থেকে পাওয়া ক্ষুদেবার্তা নিয়ে প্রতিদিন এরকম অনেকেই ভ্যাকসিন দিতে আসছেন।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উদ্দিন বলেন, চমেকে প্রতিদিন ৫-১০ জন অতিরিক্ত লোক ভ্যাকসিন দিতে আসছেন, যাদের মোবাইলে এসএমএস গেছে, কিন্তু সেই তারিখের সঙ্গে সুরক্ষা অ্যাপের মিল নেই। এছাড়া কে বা কারা সুরক্ষা সাইট হ্যাক করে ভ্যাকসিন প্রদানের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভুয়া এসএমএস দিয়ে আসছেন।এ কারণে ভ্যাকসিনের নির্দিষ্ট লক্ষ্যের অতিরিক্ত ভ্যাকসিন গ্রহীতা কেন্দ্রে এসে কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছেন। তাই এ ব্যাপারে থানায় একটি জিডি করেছি। বিষয়টি নজরে আসার পর চমেক হাসপাতাল কর্তৃপক্ষ সার্ভারে ঢোকার পাসওয়ার্ড বদলে দিয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...