চট্টগ্রামের ফটিকছড়িতে বিলকিস আক্তার (১৯) নামে এক গৃহবধুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ এপ্রিল উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কোরবান আলি হাজ্বী বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ উক্ত এলাকার প্রবাসী মো: আব্বাসের স্ত্রী। জানা যায়,প্রায় ১ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তিন মাস পূর্বে মারা যান ওই গৃহবধূর মা। তারপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন,খবর পেয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
