শনিবার, ১৩ জুন ২০২৬

লেখক-পাঠক উৎসবে বক্তারা

পাঠক সমাজে নতুন চিন্তার বীজ বপনে শৈলী প্রকাশনের ভূমিকা অনস্বীকার্য

যারা সাহিত্য চর্চা করেন তারা সময়কে ধারণ করেন : দৈনিক আজাদী সম্পাদক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শৈলী লেখক-পাঠক উৎসবে বক্তারা বলেছেন, সাহিত্যের কাজ সৌন্দর্য উৎপাদন করা, বিস্ময় তৈরি করা; যা সৃষ্টির সাথে সম্পর্কিত। সৃষ্টিশীলতাই লেখকের শক্তি। মানুষের চিন্তা, চেতনা, আবেগ, অনুভব ও কৌতুহলকে যা স্পর্শ করে তার সবই সাহিত্যের অনুষঙ্গ। এসব অনুষঙ্গ যেমন সাহিত্যের উপজীব্য, তেমনি এসবকে জাগিয়ে তোলা বা এসবের বিস্তৃতিও সাহিত্যের কাজ।
মঙ্গলবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন তিন শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলম, অধ্যক্ষ রীতা দত্ত ও অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। উৎসবের আলোচনা সভায় দৈনিক আজাদী সম্পাদক ও একুশে পুরস্কারপ্রাপ্ত সংবাদ ব্যক্তিত্ব এমএ মালেক বলেন, সাহিত্য চর্চা একটি অসাধারণ কাজ। যারা সাহিত্য চর্চা করেন তাদের অনেক বই পড়তে হয়, অনেক কিছু জানতে হয়। এই জানার মধ্যে দিয়ে তাদের জ্ঞানভাণ্ডার অনেক সমৃদ্ধ হয়। তিনি আরো বলেন, লেখকরা সময়কে ধারণ করেন। তারা জ্ঞান সমুদ্রে বিচরণ করেন। যে কারণে তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সব বিষয়ে তারা অবগত থাকেন। তিনি বলেন, দৈনিক আজাদী সবসময় লেখকদের পাশে আছে। নতুন লেখকদের লেখালেখিতে উদ্ধুদ্ধ করে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সাবেক উপাচার্য ড. মো. আবুল কাসেমের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের প্রকাশনা জগতে এক উজ্জ্বল নাম ‘শৈলী প্রকাশন’। সাহিত্যিক উৎকর্ষ সাধন, নবীন লেখক সৃষ্টির আকাক্সক্ষা তৈরি এবং পাঠক সমাজে নতুন চিন্তার বীজ বপনে শৈলী প্রকাশনের ভূমিকা অনস্বীকার্য। ইতিমধ্যে এই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে দুই হাজারেরও অধিক গ্রন্থ এবং যুক্ত হয়েছেন প্রায় সাতশ-আটশ জন নবীন ও অভিজ্ঞ লেখক। এ উৎসব শুধুমাত্র লেখক ও পাঠকের মেলবন্ধন নয়, বরং এক সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়। এই মিলনমেলা নতুন চিন্তা, নতুন কলম, নতুন সাহিত্যিক সৃষ্টির সম্ভাবনার দ্বার খুলে দেবে। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সেলিনা আখতার, শিক্ষা-সংগঠক, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাজহারুল হক। স্বাগত বক্তব্য রাখেন শৈলীর প্রকাশনা উপদেষ্টা রাশেদ রউফ। উৎসবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এ পর্বে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


২য় পর্বে ছিল এবারে প্রকাশিত বইয়ের পরিচিতি ও আলোচনা। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, আলোচক ছিলেন ড. শ্যামলকান্তি দত্ত, অধ্যাপক সনজীব বড়ুয়া। যাঁদের বইয়ের ওপর আলোচনা হয়, তাঁরা হলেন : ড. মোঃ আবুল কাসেম, ড. আনোয়ারা আলম, তরুণ কান্তি বড়ুয়া, এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা, দীপক বড়ুয়া, নাসের রহমান, ডা. প্রণব কুমার চৌধুরী, শঙ্কর প্রসাদ দে, আকাশ আহমেদ, এম নাসিরুল হক, কাসেম আলী রানা, রুনা তাসমিনা, নুসরাত সুলতানা, মোয়াজ্জেম হোসেন, কাজী জাহাঙ্গীর, সুবর্ণা দাশ মুনমুন, কানিজ ফাতিমা, জি এম জহির উদ্দীন, হেলাল চৌধুরী, সিমলা চৌধুরী, মুকুল চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, ফারহানা ইসলাম রুহী, সৈয়দ জিয়াউদ্দীন, লিপি বড়ুয়া, তারিফা হায়দার, প্রতিমা দেশ, কুতুবউদ্দীন বখতেয়ার, নাটু বিকাশ বড়ুয়া, শিরিন আফরোজ, মির্জা মোহাম্মদ আলী, রায়হানা হাসিব, জায়তুননেসা জেবু, রুদ্র আজাদ প্রমুখ।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় লেখকের কথামালা, আবৃত্তি ও ছড়া ছড়া-কবিতা পাঠ। এতে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। অংশগ্রহণ করেন প্রাবন্ধিক নেছার আহমদ, রেজাউল করিম স্বপন, দিলতাজ রহমান, মাহফুল আখতার, জসিম উদ্দিন খান, সুলতানা নুরজাহান রোজী, গোফরান উদ্দীন টিটু, কাঞ্চনা চক্রবর্তী, ইসমাইল জসীম, বিচিত্রা সেন, ফারজানা রহমান শিমু, সৈয়দা সেলিমা আক্তার, গৌতম কানুনগো, ইফতেখার মারুফ, আরিফ রায়হান, শিপ্রা দাশ শতাধিক লেখক।

এই বিভাগের সব খবর

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

সর্বশেষ

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...