বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগীয় ইজতেমার প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কোরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহার পারাবিল ময়দানে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী সুন্নাতে ভরা বিভাগীয় ইজতেমার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

তিনদিনব্যাপী এ ইজতেমা ৩০ এপ্রিল শুরু হয়ে ২ মে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের দায়িত্বরত মুহাম্মদ শওকত আত্তারি।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিভাগীয় ইজতেমার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইজতেমার সার্বিক নিরাপত্তার বিষয়ে মুহাম্মদ শওকত আত্তারি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, পাঁচটি ওয়াচ টাওয়ার এবং বিশেষ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। মাঠে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও দাওয়াতে ইসলামীর কয়েক শ’ নিজস্ব নিরাপত্তাকর্মী মাঠে থাকবেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় টয়লেট এবং খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিয়েছে পিডিবি।

এ সময় মিডিয়া সেলের অপর সদস্য মুফতি জহিরুল ইসলাম বলেন, সুফিবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী এই সংগঠন ২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিতভাবে তিন দিনের ইজতেমা আয়োজন করে আসছে। ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের ভিত্তিতে ঈমান-আক্বিদা ও আমলের বিষয়ে দিন-রাত বয়ান হবে। মুসল্লিদের নামাজ, ফরজ, সুন্নাত ও নফল ইবাদতের নিয়ম-নীতি হাতে-কলমে শেখানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরী, মাদানী চ্যানেল বাংলার জিম্মাদার আলহাজ রিয়াজ আত্তারি, দারুল মদিনা ইসলামিক স্কুলের জিম্মাদার মোহাম্মদ বেলাল আত্তারি, খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস জিম্মাদার ইঞ্জিনিয়ার কাওসার আত্তারি এবং ওলামা মাশায়েখ জিম্মাদার আলহাজ আমিন আত্তারি প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...