রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয়শিল্পী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

পাশাপাশি গুলশান আরার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬টা ৪০-এ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’

জানা গেছে, কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ছিলেন, ভালো অভিনয়শিল্পী ছিলেন। আজ সকাল ৬টা ৪০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

পরিচালক কাজল আরেফিন অমি এক আবেগঘন পোস্টে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এ তিনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ মানুষ ছিলেন। আমরা আপনাকে মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার।

সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...