সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, চবির মূল ফটকে তালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ক্লাস ও পরীক্ষা সচল রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীরা বন্ধ ফটকের সামনে ঘটনার বিচার চেয়ে আন্দোলন করছেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘স্থানীয়রা মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সংশ্লিষ্ট পোস্টার দেখা যায়।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর মধ্যরাত দেড়টায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও স্থানীয়দের দ্বারা হামলা মারধরের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু কোনো বিচার হয়নি।

মারধরের শিকার রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় একটা সিএনজি আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগবিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের প্রক্টরিয়াল বডির একটা অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। এরইমধ্যে উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরাও এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এই বিভাগের সব খবর

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ টিকা ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইনে...

সর্বশেষ

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...

রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলার কাপ্তাইয়ে আজ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত...

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র...

রাউজানে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রাক চালককে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে...