শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

একজন ব্যতিক্রমধর্মী মানবসেবী: রেজাউল করিম

 বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মানুষের প্রকৃত পরিচয় তার কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রতিফলিত হয়। সমাজে এমন অনেকেই আছেন, যারা খ্যাতির মোহে সমাজসেবার মুখোশ পরেন, নিজেদের পরিচিতি গড়ার জন্য নানা প্রতিষ্ঠান তৈরি করেন। তবে এর মাঝেও কিছু বিরল মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে, নিভৃতে সমাজের কল্যাণে কাজ করে যান—নিজের পরিচয় গড়ার চেয়ে মানুষের উপকার করাই যাদের প্রধান লক্ষ্য। তেমনই এক অনন্য মানবসেবী হলেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেজাউল করিম।

তিনি নিজের নয়, বরং তাঁর পিতার আদর্শকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন—একজন শিক্ষাবিদ, সমাজসেবক ও মহৎ মানুষ মরহুম মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হকের উত্তরসূরি হিসেবে। বিনয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ রেজাউল করিম সবসময় চেষ্টা করেন পিতার সুনাম ও অবদানকে সামনে আনতে। তাঁর নেতৃত্বে, সন্দ্বীপের প্রাক্তন ইউএনও জনাব এনামুল হক এনা প্রতিষ্ঠিত মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন আজ সমাজে আশার আলো ছড়িয়ে দিচ্ছে। মানবসেবা এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। রেজাউল করিম দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান, শিক্ষা বিস্তার, খেলাধুলা, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা ও চিকিৎসা সেবার মতো বহুমুখী কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন। ঢাকায় বসবাস করলেও তিনি শিকড়কে ভুলে যাননি, নিয়মিতভাবে সমাজের মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনা করছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনি কখনো নিজের নাম সামনে আনেন না—সবসময় তুলে ধরেন পিতার নাম ও আদর্শকে। সমাজসেবা যেন তাঁর এক ধরণের আত্মিক সাধনা, একধরনের নেশা। এই ভাবনা থেকেই তিনি বড় ভাই বখতিয়ার উদ্দিনের সহায়তায় প্রতিষ্ঠা করেছেন গুপ্তছড়া দারুস সালাম কমপ্লেক্স ও হাজী আবদুল্যা তৈয়বুন নূর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসা।

এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চলছে শিক্ষা কার্যক্রম ও ধর্মীয় চর্চা, সমাজের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা। ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতিবছর সন্দ্বীপের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘ছায়েদুল হক মেধাবৃত্তি’ প্রদান করা হয়। এবছরও ১১৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই প্রদান করা হয়েছে—এ এক বিরল উদ্যোগ, যা শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। আজকের দিনে ক’জন সন্তান আছেন, যারা নিজের খ্যাতি নয়, বরং পিতার নামের গৌরব রক্ষায় জীবন উৎসর্গ করেন? রেজাউল করিম এমনই এক বিরল মানুষ, যাঁর এই আত্মত্যাগ ও মানবিকতা আমাদের নতুন করে ভাবায়—আদর্শ মানে কী, কৃতজ্ঞতা কতটা গভীর হতে পারে।

রেজাউল করিম হয়তো প্রচারের আলোতে আসতে চান না। তিনি বলেন, “পরকালীন মুক্তির উদ্দেশ্যেই আমি মানবসেবা করি।” কিন্তু নিঃশব্দ এই প্রচেষ্টাই একদিন তাঁকে মানুষের হৃদয়ে, সমাজের বুকে ও ইতিহাসের পাতায় স্থায়ী আসন দেবে। তাঁর মহৎ চিন্তা ও কর্মই তাঁকে করে তুলবে এক প্রজন্মের অনুপ্রেরণা হিসাবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...