রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রাউজানে তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেফতার; দেশীয় অস্ত্র, কার্তুজ, কিরিচ-চাপাতি উদ্ধার

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রাউজান উপজেলার উরকিরচর এলাকার মোহাম্মদ শফির ছেলে শফিউল আজম প্রকাশ রিয়াজ (৩৪) ও একই এলাকার গোলাম শরীফের ছেলে সাজেদ শরীফ প্রকাশ শাকিল (৩৫) । ৬ এপ্রিল (রবিবার) রাত ৮টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম সেবা কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাউজান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে এসআই(নিঃ)/সাইফুল আলম সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালিন রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব উরকিরচর সরদার আলী মুন্সীর বাড়ী হতে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি স্টিলের ছোরা, ৩টি দামা, ১টি কিরিচ, ১টি প্লাস্টিকের বক্সে রক্ষিত ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। একই এসআই (নিঃ) সাইফুল আলম বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র-কার্তুজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে থানায় একটি এজাহার দায়ের করেন। আরো উল্লেখ করা হয় ধৃত আসামী মো সাজেদ শরীফ ওরফে শাকিল (৩৫) এর বিরুদ্ধে সিএমপির বায়োজিদ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি, চান্দগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার মিছিলের পর থেকে শনিবার...

সর্বশেষ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো কয়েকটি জাহাজ

বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ।...