সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হজের নিবন্ধন শুরু আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ থেকে চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন শুরু হচ্ছে। চলবে আগামী বুধবার (১৮ মে) পর্যন্ত।

এই তিনদিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রী নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে।

২০২০ সালে যারা প্রাক নিবন্ধন করেছিলেন, এবার তারা অগ্রাধিকার পাবেন। ৬৫ বছর বয়স হবার কারণে যারা এবার হজে যেতে পারছেন না, তারা তাদের মনোনীত ব্যক্তিকে পাঠাতে পারবেন। আর চাইলে টাকাও ফেরত নিতে পারবেন।

করোনার কারণে গেল দুই বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার চাঁদ দেখা সাপেক্ষে ৮ই জুলাই সৌদি আরবে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। এবছর সারা বিশ্বের ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন। স্বাভাবিক সময়ে এ সংখ্যা থাকে ২০ থেকে ২৫ লাখ।

হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, অন্য এজেন্সিগুলো চাইলে আলাদা প্রিমিয়াম প্যাকেজ ঘোষণা করতে পারবেন। সেটি একবারে আলাদা, সেগুলোর সুযোগ-সুবিধাও দৃশ্যমান। হজ যাত্রীরা যারা যাবেন তাদের কাছে আমার অনুরোধ তারা যাতে এজেন্সির প্যাকেজের সক্ল সুযোগ-সুবিধা দেখে,পড়ে, জেনে চুক্তি স্বাক্ষর করে।

হজ নিয়ে কেউ অসদুপায় অবলম্বন করলে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

এই বিভাগের সব খবর

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন হিসেবে গড়ে তুলতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করতে চায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (কোইকা)। সংস্থাটির একটি...

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

সর্বশেষ

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন...

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...