শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পতেঙ্গায় লরির ধাক্কায় প্রাণ গেল আমেরিকা প্রবাসী তরুণীর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

২ মাস আগে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার মোঃ জাহেদের স্ত্রী আনোয়ারা সুলতানা তিশা (২২)।

এই দুই মাস স্বামী জাহেদকে আমেরিকা নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছিলেন তিশা। প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঈদের পরেই দম্পতি উড়াল দিতেন আমেরিকায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজার এলাকার কাচ্চি ডাইন ও বনফুলের সামনেই এক সড়ক দুর্ঘটনায় কেড়ে নেয় তিশার প্রাণ।

ভাগ্যক্রমে যদিও বেঁচে যান তিশার স্বামী জাহেদ। রাত ১০ টার দিকে স্বামী জাহেদের বাইকের পেছনে বসে শপিংয়ে যাচ্ছিলেন তিশা। কিন্তু স্টিলমিল বাজার এলাকার কাচ্চি ডাইন ও বনফুলের সামনে পৌঁছালে এক লরির ধাক্কায় মৃত্যু হয় তিশার। মূহুর্তেই স্বপ্ন শেষ। পরিবারের শোকের ছায়া, স্বামীসহ একসঙ্গে ঈদ করা এবং একসাথে আমেরিকা যাওয়ার স্বপ্ন মুহুর্তেই শেষ।

নিহত আনোয়ারা সুলতানা তিশার চাচা মোঃ আমিন বলেন, তিশার স্বামী বাইক চালাচ্ছিলেন পেছনে তিশা বসেছিল বনফুলের সামনে পৌঁছালে এক লরি তাদের বাইককে ধাক্কা দিলে আমার ভাতিজি মারা যান। এ রকম মৃত্যু কোনো রকমই মেতে নিতে পারছি না। তারা ঈদের পর স্বামীসহ আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তিশা সেখানে ভালো জব করত। স্বামীকেও নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু ভাগ্য সবকিছু এলোমেলো করে দিল।

এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...