শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মহান স্বাধীনতা দিব

সন্দ্বীপ প্রেসক্লাবের পক্ষ থেকে সন্দ্বীপের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম,প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ প্রেসক্লাবের উদ্যোগে ২৬ মার্চ, ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২৫ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙ্গালীর সুমহান ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে লাখো শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন – সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, সহ-সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, সহ – সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, দপ্তর সম্পাদক আলী হোসেন, সিনিয়র সদস্য সুফিয়ান মানিক, কাজী শামসুল আহসান খোকন,গোফরান উদ্দিন রানা, গোলাম মোস্তফা লিটন, ইসমাইল হোসেন মনি ও চারু- কারু শিল্পী নিরব রায় সংগ্রাম। পুস্পমাল্য অর্পণ শেষে শহীদ বেদীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।

প্রতিদিনের মতো আজও ভোরের সূর্যালোকের বর্ণচ্ছটায় রাঙাবে কৃষ্ণচূড়া গ্রামীণ পথের শেষে নদীর তীরে অশ্বথ শাখা থেকে ভেসে আসবে কোকিলের কুহুতান। শ্যামল প্রান্তরের দূর দূরান্ত থেকে আজ বাজবে রাখালিয়ার মনকোড়া বাঁশির সুর। নীল আকাশের বুকে ডানা মেলে উড়ন্ত বলাকার ঝাঁক কলকাকলিতে মুখরিত হবে জনপদ। তবুও অন্য যেকোন দিনের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। ভিন্ন আমেজের, ভিন্ন অনুভূতি ও ভিন্ন স্বাদের আমাদের এই প্রিয় স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতার যুদ্ধের সকল শহীদ,সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও সে সময়ে মুক্তিযু্দ্ধের সহযোগী কিশোর মুক্তিযোদ্ধাদের প্রতি ও আমাদের বিনম্র শ্রদ্ধা রইলো।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...