সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি ঈদের মাত্র আর কয়েকদিন বাকি। শেষ সময়ে এসে চট্টগ্রামের ফটিকছড়িতে জমে উঠেছে ঈদের বাজার,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।

সরেজমিনে উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,আজাদীবাজার,কাজিরহাটসহ সহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়,শফিং মল,মার্কেট ও দোকানপার্ট নানান সাজে সজ্জিত। ক্রেতাদের প্রচন্ড ভীড়,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে ব্যবসায়ীরা। নাজিরহাটের এসএ সিটি সেন্টার, এমএম প্লাজা, সজীব প্লাজা, হোসাইন প্লাজা, মোতালেব প্লাজা, হারুন লেইন, মদিনা মার্কেট, মাদ্রাসা মার্কেট, জামেয়া মার্কেট। বিবিরহাটের নজরুল শপিং সেন্টার, ফটিক প্লাজা,সিটি ম্যাক্স, হক মার্কেট, মদিনা মার্কেট, রুবেল মার্কেট, এ আজিজ শফিং সেন্টার। নানুপুর বাজারের মির্জা মার্কেট, সেন্ট্রাল প্লাজা, আবু সোবহান উচ্চ বিদ্যালয় মার্কেট, গুড়া মিয়া মার্কেট, গাউছিয়া মার্কেট। আজাদী বাজারের মাদ্রাসা মার্কেকেট, মসজিদ মার্কেট, দবীর মার্কেট, নজির মার্কেটসহ বিভিন্ন বাজারের আরো বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, দোকান ও নতুন ফ্যাশনে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অধিকতর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ উপলক্ষে বাজারের কাপড়ের দোকান, জুতোর দোকান, জুয়েলারী, জুয়েলার্স, মুদির দোকান, খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা ঈদের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন কাপড়ের দোকানে তরুন তরুণীরা নতুন ফ্যাশনের পোষাক ক্রয় করছে। ব্যবসায়ীগণ জানান রমাজানের আগে থেকে মানুষ ঈদের কেনাকাটা করছে। তবে শেষ সময়ে ব্যবসা ভাল হচ্ছে বলেও তারা জানান। পোষাক কিনতে আসা সাকিব বলেন,বাজারে প্রচন্ড ভীড়। তারপরও বিভিন্ন মার্কেটে ঘুরেফিরে পছন্দের কেনাকাটা করলাম।

পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা মুহাম্মদ হারুন বলেন,পরিবারের সবার জন্য কেনাকাটা প্রায় সেরে ফেলেছি। জুয়েলারি আইটেম বাকি আছে এগুলোও নিয়ে ফেলব। এফ এন এফ জেন্টস কালেকশনের স্বত্তাধিকারী নুরু বলেন, নতুন ফ্যাশনের পোষাকই খুঁজছে তরুনরা। আমরাও কালেকশন করে রেখেছি নতুন ফ্যাশনের পোষাক। সুলভ বস্ত্র বিতরণের স্বত্বাধিকাররী আকরাম ও রুপালি ফ্যাশনের স্বত্বাধিকারী পাঁচ কড়ি নাথ বলেন, তরুণ তরুণদের চাহিদার দেশ-বিদেশের নতুন ফ্যাশনের পোষাক সংগ্রহ করেছি। ভাল বিকিকিনি হচ্ছে। ভাই ভাই বস্ত্র বিতানের পরিচালক মোহাম্মদ ফারুক বলেন,ঈদকে সমানে রেখে ভালই বিক্রি হচ্ছে। গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখি।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...