রবিবার, ২ আগস্ট ২০২৬

 ভিটামিন ক্যাপসুলের মোড়কে ইয়াবা বিক্রি!গ্রেফতার ২

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
চট্টগ্রাম নগরীর সিডিএ আবাসিক এলাকায় ভিটামিন ওষুধের কৌটা ও মোড়কে ইয়াবা বিক্রি করার সময় মো: হারুন অর রশিদ প্রকাশ হারুন (৩৫) ও মোঃ ইসমাঈল পারভেজ প্রকাশ পারভেজ (৩৩) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ভিটামিন ওষুধের কৌটা ও মোড়কেই এসব ইয়াবা বিক্রি করছিল!
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পারভেজ ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে আগে গাঁজা বিক্রি করত। ২০১১ সালে ১২০ কেজি গাঁজাসহ সে ডবলমুরিং থানায় গ্রেফতার হয়েছিলো । তার বাবাও এই তালিকাভুক্ত ফেনসিডিল ব্যবসায়ী। তার ভাই হাসানও ইয়াবা বিক্রি করে।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১১ টায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নং রোডে টহল দেওয়ার সময় হারুনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এত রাতে বাইরে কেন জানতে চাইলে সে জানায়, ওষুধ কিনতে বের হয়েছে। পরে তাকে তল্লাশি করলে একটি ভিটামিন ওষুধের কৌটা পাওয়া যায়। কিন্তু সেই কৌটায় ভিটামিনের কোন ওষুধ বা ক্যাপসুল ছিল না! সেখানে লুকানো ছিল ইয়াবা! পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার হাড্ডি কলোনি থেকে গ্রেফতার করা হয় পারভেজকে। ভিটামিন ওষুধের সেই কৌটা থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার পারভেজের বিরুদ্ধে ২ টি ও হারুনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...