শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

 দেশ-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের সচেতন থাকতে হবে -অধ্যক্ষ নুরুল  আমিন

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এ দল কোনো পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। তিনি বলেন, দেশ-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

তিনি (২৪ মার্চ) সোমবার ফটিকছড়ি জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। প্রকৃত সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিক জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। সাংবাদিক দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেলেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।’ তিনি আরও বলেন, ‘ফটিকছড়ি বিভিন্ন দিক থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে।

বৃহত্তর ফটিকছড়ির উন্নয়নে আমি সবাইকে পাশে চাই। আল্লাহ যদি আমাদের কবুল করে, আল্লাহ যদি আমাদের ক্ষমতা দেয়। ইনশাআল্লাহ আমরা এ দেশকে একটি রোল মডেল হিসেবে গড়তে চায়।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু। থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাবেক থানা আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার, ভূজপুর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহের, মাওলানা নুরুল আলম আযাদ, এজহারুল ইসলাম, আব্দুর রহিম, মাসুদুর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...