বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বস্তাবন্দী অবস্থায় নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নয়ন বড়ুয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ভিকটিমের নাম জোৎস্না বেগম। তিনি একজন পোশাক শ্রমিক। বিয়ের জন্য চাপ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নয়ন তাকে শ্বাসরোধে হত্যা করেন এবং লাশ গুম করতে কম্বল পেঁচিয়ে বস্তাবন্দী করে ফেলে দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, নয়ন বড়ুয়া চট্টগ্রামের রাউজান পৌরসভার বাসিন্দা। তিনি কেডিএস গার্মেন্টসে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন এবং দুই সন্তানের জনক। অন্যদিকে, ভিকটিম জোৎস্না বেগমও একই গার্মেন্টসে চাকরি করতেন। কর্মস্থলে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। পরে জোৎস্না বেগম নয়নকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করতে বললে নয়ন তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়।
গত শনিবার (২২ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে নয়ন বড়ুয়া ক্ষিপ্ত হয়ে জোৎস্না বেগমকে গলাটিপে হত্যা করেন। হত্যার পর লাশ গুম করতে মরদেহটি কম্বল পেঁচিয়ে দড়ি ও ওড়না দিয়ে বেঁধে একটি প্লাস্টিকের বস্তায় ভরে রিকশা ও অটোরিকশাযোগে লালখান বাজারের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ফেলে দেন তিনি।
এ ঘটনায় ভিকটিমের বড় বোন তৈয়বা বেগম খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পিবিআই জানায়, নয়ন বড়ুয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...