শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 সন্দ্বীপ (চট্টগ্রাম)  প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে  সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবে ২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। 

এ সময় লিখিত বক্তব্যে মুসাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার দাবি করেন, ঘটনার দিন ১৯ মার্চ (শনিবার) এম এ আজিজ চটগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর  আয়োজনে ইফতার মাহফিলে রাত ৯ টা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন। অথচ সেদিন, মাগরিবের পর হামলা হয়েছে বলে সংবাদে দাবি করা হয়েছে। 

এমএ আজিজ তাঁর বক্তব্যে বলেন, আমাকে নিয়ে এমন ষড়যন্ত্র সত্যি দুঃখজনক। আমি ষড়যন্ত্রের শিকার।  সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন  সন্তোষপুর  ইউনিয়ন  যুবদলের আহ্বায়ক আরিয়াল হোসেন কুটুম , রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান,  হারামিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নিজামুদ্দিন, সন্দ্বীপ উপজেলা যুবদল নেতা জাবেদ, মুসাপুর যুবদলের যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন,  যুবদল নেতা আরিফ, জুয়েল ও পৌরসভা যুবদলের নেতা রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন রবিন, যুবনেতা  সাগর ও পাবেল। প্রসঙ্গত,সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ এর বিরুদ্ধে গতকাল ২২ মার্চ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ  সম্মেলনের বরাতে বেশ কিছু মিডিয়ায় এমএ আজিজ কে অভিযুক্ত করে সংবাদ পরিবেশন করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...