শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি : পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।

আজ রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘মিডিয়া ইন দি এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ সেমিনারে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। তবে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে।
তিনি বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়। এতে প্রকৃত সত্য আড়ালে থেকে যায়।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে, সেটি বুঝতে হবে। গত ২০-২৫ বছরে গণমাধ্যমের কাঠামো অনেক পরিবর্তন হয়েছে। সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করতে হলে এ বিষয়গুলো নিয়েও ভাবতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড দ্বীন মুহাম্মদ সুমন রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...