শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ জামায়াতে ইসলামীর রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জামায়াতে ইসলাম সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রচুর নেতা কর্মীর উপস্থিতিতে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সাহেব এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর সন্দ্বীপের কৃতি সন্তান জননেতা আলাউদ্দীন শিকদার। প্রধান অতিথি আলাউদ্দিন শিকদার বলেন – মাহে রমাদান কুরআন নাযিলের মাস, সংযম, ধৈর্যের মাস, অশ্লীলতা ও গুনাহ মাপের মাস। কোরআন নাজিল হয়েছে সকল ধরনের জুলুম নির্যাতন, বাতিল মতাদর্শকে উৎখাত করে সেখানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে। সুতরাং আজকে সমাজ থেকে অশ্লীলতা, সুদ, ঘুষ, জুলুম, চাঁদাবাজি সহ সকল ধরনের অন্যায় অবিচার যদি বন্ধ করতে হয়, তাহলে আল কুরআনের সমাজ বিনির্মাণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। যদি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন চলবে। তিনি আরো বলেন সমাজে সন্ত্রাস একটি ক্যান্সার। এই ক্যান্সারকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত করতে হবে। অসংখ্য ছাত্র, সাধারণ মানুষ নতুন বাংলাদেশের জন্য যে রক্ত দিয়েছে, সে নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজকে থাকতে দেয়া হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব উল্যাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল, উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসাইন, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, আর্দশ শিক্ষক ফেডারেশনর সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন, তরবিয়ত সেক্রেটারি মোঃ জাফর ইকবাল, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ শহর সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...