শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে মোহাম্মদ রমজান আলী(২০) নামে এক যুবক নিহত হয়েছে। মোহাম্মদ হাসান নামে অপর একজন গুরুতর আহত হয়েছে। ১৮ মার্চ রাতে উপজেলর দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের পশ্চিম পাশে কাগতিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রমজান উক্ত ইউনিয়নের পুর্ব তারাখোঁ ৬ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ হানিফের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়,মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে গুরতর আহত অবস্থায় রমজান ও হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোহাম্মদ আশরাফ জানান আমারা জানতে পারি আহম্মদ ছাফা তাদের মেরেছে। আহত মোহাম্মদ হাসান জানান কয়েকদিনে আগে আমার একটি মোটারসাইকেল ছিনতাই হয়েছে। আহম্মদ ছাফার সাথে এ ব্যাপারে কথা বলার এক পর্যায়ে আমাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। অভিযুক্ত আহম্মদ ছাফা একাধিক হত্যা মামলার আসামী বলে জানা গেছে। নিহত রমজানের মা নুর নাহার বেগম তাঁর ছেলে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এ ঘটনার পর হাসপাতাল থেকে পুলিশ চারজনকে আটক করেছে বলে স্থানীয় সুত্র জানা গেছে। তবে, প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...