রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান,সাত লাখ টাকা জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।এসময় তিন ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিনভর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন ও উপজেলার ভুজপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই উপজেলা প্রশাসনের কাছে এসব ইটভাটা অবৈধভাবে পরিচালনার তথ্য ছিল। সেই সুবাধে সোমবার দিনভর উপজেলার পাইন্দং, লম্বাবিল এবং ভুজপুরের কাজীরহাট এলাকায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অপরাধে এসব ভাটার বিরুদ্ধে জরিমানা করা হয়। পর্যায়ক্রমে বাকী ভাটায়ও অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

জরিমানা দেওয়া ইটভাটাগুলো হলো- মেসার্স বাংলা বাজার ব্রিকসকে দুই লাখ, মেসার্স ন্যশনাল ব্রিকসকে দুই লাখ এবং মেসার্স ফটিকছড়ি ব্রিকসকে তিন লাখ টাকা। জরিমানার এসব অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তিনটি ভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের সব খবর

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

সর্বশেষ

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...