শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নেজাম উদ্দিন নামে এক বাংলাদেশি দালালকে আটক করা হয়। তার বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজম পাড়ায়। উদ্ধার রোহিঙ্গা নাগরিকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, পাঁচ শিশু ও দুইজন পুরুষ রয়েছেন। এ সময় এক দালালকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া নুরুল আলম বলেন, কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফে এনে ৫০ হাজার টাকা করে দালালদের কাছে আমাদের বিক্রি করে দেয়। দালালরা হাত-পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে নয় দিন আটকে রাখে। বুধবার  মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় তোলার সময় পুলিশ উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ  অভিযান চালায়। এ সময় ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশি এক দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...