রবিবার, ২ আগস্ট ২০২৬

লকডাউনের ৫ম দিনে ২১৬ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

কঠোর লকডাউনের ৫ম দিনে সরকারী বিধিনিষেধ অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১৬ টি মামলা ও ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন, বিআরটিএ ২ জন ও সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন। এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। যারা বিধিনিষেধ অমান্য করছেন তাদের গুণতে হচ্ছে জরিমানা। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর কাজীর দেউরী, জামালখান, চকবাজার, নিউ মার্কেট, কোতোয়ালী মোড়, ফিরিঙ্গী বাজার, রাহাত্তারপুল, বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেইট, জিইসি ও ওয়াসা মোড় এলাকায় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যজিস্ট্রেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যবৃন্দ।

 

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...