শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের  শেষকৃত্য সম্পন্ন 

 রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  
খাগড়াছড়ি রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
 সকাল দশটায় রামগড় পর্যটন পাক সংলগ্ন তাঁর নিজ বাড়ির সামনে  রামগড় থানা পুলিশের একটি চৌকস দল  গার্ড অফ অনার প্রদান করেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সালাম গ্রহণ করেন,এবং বীর মুক্তিযোদ্ধা সুরেশ বিশ্বাসের মরদেহে পুষ্পস্তবক অর্পণ  করেন। উল্লেখ্য গতকাল বেলা পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে বার্ধক্য জনিত রোগে ১৯ দিন চিকিৎসা শেষে তিনি শেষ নিশ্বাস  ত্যাগ করেন।
 মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেমাগ্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে  মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগদান করেন।
তার বড় ছেলে সুমন বিশ্বাস জানান আজ সকাল  ১১ টায়  রামগড় পার্ক সংলগ্ন নিজ বাসভবনের সামনে রাষ্ট্রীয় মর্যদা শেষে রামগড়  চৌধুরীপাড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য  সম্পন্ন হয়। তিনি রামগড় উপজেলায় দীর্ঘদিন প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।
তার একমাত্র মেয়ে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যাপক  ডাঃ পিয়া বিশ্বাস রাষ্ট্রীয় মর্যাদায় তার বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা জন প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী  ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...