বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে।

তিনি বলেন, ‘বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।’

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টার মাঠে পবিত্র রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র।

মেলায় দেশীয় জামদানি, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জামদানি আমাদের গর্বের প্রতীক, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প শুধু একটি কারুশিল্প নয়; বরং এটি আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতার প্রতিফলন। জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদ শুধু উৎসব নয়; এটি আমাদের শিল্প ও সংস্কৃতির সঙ্গেও জড়িত। দেশীয় তাঁত ও ক্ষুদ্রশিল্পের উন্নয়ন ও প্রসারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশীয় শিল্পকে বাঁচাতে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশীয় বস্ত্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এতে উপস্থিত ছিলেন মেলার উদ্যোক্তা মো. জহির আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালতের বিভাগীয় পিপি এ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...