শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে বিএনপির নেতার পরিচয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের অভিযোগ

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতার পরিচয়ে পুলিশের ভ্যান হতে আটককৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে চিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করার কারণে কথিত বিএনপির নেতা কর্তৃক কাউছার নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধিকে লাঞ্ছিত করার অভিযোগও উঠে।

গত শনিবার রাতে ১১ টার দিকে রাউজান পৌরসভার গহিরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, এক আসামীকে আটক করতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তৃতীয় পক্ষের কিছু ব্যক্তির কারণে ওই আসামী পালিয়ে যেতে সক্ষম হয়’ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশ একটি দল অভিযান পরিচালনা করে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাজী সাফায়েত কালাম আরিয়ান নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করতে সক্ষম হয়। এই সময় জনৈক জসিম, রাকিব ও মারুফ নামের ব্যক্তি বিএনপির নেতার পরিচয়ে পুলিশের কাছ থেকে আটককৃত সেই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেয়। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি কাওছার এই ঘটনার প্রতিবাদ জানালে বিএনপি নেতা পরিচয়ধারী নেতারা তাকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে তাকে তাদের কবল থেকে উদ্ধার করেন।

সংবাদ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গহিরায় জড়ো হলে কথিত বিএনপির নেতারা পালিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাউজানের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, কাজী সাফায়েত নামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিল। আন্দোলনে নানা ভাবে বাঁধা প্রদান করেছিল। আজ বিএনপির নেতার পরিচয়ে তাকে পুলিশের কাছ থেকে চিনিয়ে নিয়েছে। এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাউসারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। বিবৃতির শেষাংশে লেখা ছিল, ‘যারা যারা এই অপকর্মের সাথে জড়িত তারা যেন ভবিষ্যতে রাউজানে আর প্রবেশ করতে না পারে। ফ্যাসিস্টের পক্ষে কোনো শক্তিকে ছাত্রজনতা আর দাঁড়াতে দিবে না।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, দোষীদের বিরুদ্ধ আমরা আইনি প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...