শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সন্দ্বীপ উপজেলা জামায়াতের মিছিল

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মাহে রমজান উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় সন্দ্বীপ উপজেলা জামায়াতের মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ ‎শনিবার সকালে সন্দ্বীপের এনাম নাহার মোড় থেকে উক্ত মিছিল শুরু করে উপজেলা কমপ্লেক্স গেইটে এসে শেষ হয়।মিছিল শেষে সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দীন শিকদার। সভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলাম সন্দ্বীপ থানার সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা শ্রমিক কল্লান ফেডারেশন এর সভাপতি শাহাদাত হোসেন এবং সাবেক উপজেলা আমির সিরাজুল মাওলা,সন্দ্বীপ হাজী এবি কলেজ ছাত্র শিবির এর সাবেক সভাপতি ইসমাঈল হোসেন মিলু সহ কয়েকশ নেতা কর্মী ও সমর্থকরা। ‎সভায় বক্তারা বলেন এই সরকারকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে এখনি কার্যকর উদ্যোগ নিতে হবে।রমজান মাসে মা‌হে রমজা‌নের প‌বিত্রতা রক্ষা‌র্থে সিন্ডিকেট না ক‌রে দ্রব‌্যমূল‌্য ক্রয়ক্ষমতার ম‌ধ্যে রাখ‌তে হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ‌্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে,সকল খাবারের হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে।এছাড়াও রমজানের শিক্ষায় আমাদের দেশ ও নিজেকে পরিচালনা করতে হবে। এই পবিত্র রমজানের বদরের যুদ্ধের অনুপ্রেরণায় দ্বীন কায়েমের আমাদের শপথ নিতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...