শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল  নোমান

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, তিন বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। ২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল পাঁচটায় রাউজানের গহিরা আবদুর জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সহস্রাধিক মানুষের অংশ গ্রহণে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এরপূর্বে তার মরদেহ মাঠে পৌঁছালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান ও উপজেলা মুক্তিযোদ্ধা তার জাতীয় পতাকা মোড়ানে কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজার পূর্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, আসসালাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ হেলাল উদ্দিন ও শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর, হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুল আলম চৌধুরী, সাকিব কাদের চৌধুরী, তারেক আকবর খন্দকার, রাউজান বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মদ,উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি আবু আহম্মদ, পৌরসভার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ইফতেহার উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবের সুলতান কাজল, ইউসুফ তালুকদার, শহীদ চৌধুরী, সৈয়দ তৌহিদুল ইসলাম, তসলিম উদ্দিন, ছোটন আজমসহ চট্টগ্রাম মহানগর, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। জানাজার পূর্বে তার একমাত্র ছেলে সাঈদ আল নোমান তার বাবার পক্ষে সকালের কাছে ইহজগতের সকল আচার-আচরণের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালে রাউজানের গহিরা গ্রামে আবদুল্লাহ আল নোমানের জন্ম। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ এবং ভাইদের মধ্যে চতুর্থ। তিনি সংসদীয় আসন চট্টগ্রাম -৯ হতে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে সংসদ সদস্য নির্বাচিত হন। তিন বারই তিনি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ২৫ ফেব্রুয়ারী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান। এক ছেলে ও এক মেয়ের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী অধ্যাপক তাসমিন আরা বেগম, একমাত্র ছেলে সাঈদ আল নোমান, একমাত্র মেয়ে ডা. তাজিন নোমান ও মেয়ের জামাতা ডা. মো. সাদিকুল হকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...