শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে এসডিআই এর সঞ্চয় উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত।

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

 কক্সবাজারে এসডিআই এর সঞ্চয় উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কয়েকশ গ্রাহকের উপস্থিতিতে। গ্রাহকদের মধ্যে বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজ, চাকুরীজিবী, কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। ২৫ ফেব্রুয়ারি দিন ব্যাপী সাইফুল কমিউনিটি সেন্টার আলির জাহাঁল কক্সবাজারে উক্ত সঞ্চয় উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক সিইও। বিশেষ অতিথি ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান ও চট্টগ্রামের জোনাল ম্যানেজার মিলন মিয়া।

সভা সঞ্চালনা করেন কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ ফেরদৌস হোসেন। অন্যন্যদের মধ্যে কক্সবাজার সদর ২ শাখার ব্যবস্থাপক ফজলুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক সিইও বলেন আমাদের সবার উচিত উপার্জনের একটা অংশ সঞ্চয় করা।আপনার সঞ্চয় আপনার আগামী দিন গুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি আপনার বিপদে সেটি কাজে লাগবে। অন্যদিকে অল্প অল্প সঞ্চয় এক সময় আপনার বড় পূঁজিতে পরিনত হবে। সেই টাকা ব্যবহার করে আপনি উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসাবে নিজের জীবন শুরু করতে পারবেন।মনে রাখবেন টাকা আঁচলে বেঁধে রাখার জিনিস নয়, টাকাকে যতো ব্যবসাতে খাটাতে পারবেন তত উপার্জন বাড়বে। কিন্তু সে টাকা সঞ্চয় করা বা জমানোর জন্য এসডিআই ইতিমধ্যে আস্থার প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।এবং যখন ইচ্ছে এসডিআই থেকে আপনার সঞ্চয় ফেরত নিতে পারবেন।তাই সকলে এসডিআইতে সঞ্চয় করুন।

এর আগে বিশেষ অতিথি এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান এসডিআই এর বিভিন্ন সঞ্চয় স্কিম, যেমন বাধ্যতামূলক সঞ্চয়,স্বেচ্ছায় সঞ্চয়,মেয়াদী আমানত ও স্থায়ী সঞ্চয় এর সুবিধা সমূহ উপস্থাপন করে বক্তব্য রাখেন। তিনি বলেন এসডিআই মেয়াদী আমানতে প্রতি লাখে মাসে ১ হাজার টাকা পর্যন্ত মুনাফা দিয়ে থাকে। তাতে কোন হিডেন চার্জ নেই। এছাড়াও এসডিআই এর গ্রাহকরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা সহ দূর্যোগ মুহুর্তে ও দূর্যোগ পরবর্তী অনেক মানবিক সহায়তা দিয়ে থাকে। এসডিআই এর গ্রাহকের মৃত্যুর পর পুরো টাকায় মাফ করে দেয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...