সোমবার, ২৯ জুন ২০২৬

এনসিসির ওয়ার্ডগুলোতে বীর মুক্তিদ্ধোদের নাম ফলক অচিরেই দৃশ্যমান হবে : আইভী

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অচিরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম ফলক দৃশ্যমান হবে।
তিনি বলেন- সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ডে-ওয়ার্ডে বীর মুক্তিদ্ধোদের নাম ফলক স্থাপনের নির্দেশনা দিয়েছে সরকার। যদিও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আবেদনের প্রেক্ষিতে আরো দেড় বছর আগেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ বিষয়ে কাজ শুরু করেছে।
বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, গল্পের বই ও চকলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সুবিধাপ্রাপ্ত, সুবিধা বঞ্চিত সকল শিশুর শিক্ষার ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রীর দেয়া তহবিলের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের সুইপার কলোনীতে একটি স্কুল পরিচালনা করা হয় জানিয়ে তিনি বলেন, এনসিসি’র উদ্যোগে আরো চারটি স্কুল গড়ে তোলার কাজ চলছে।
নারায়ণগঞ্জ নগর ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠান হয়। নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুল তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনাবেতনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে। এসব শিক্ষার্থীদের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাজিব, এনসিসি কাউন্সিলর মনিরুজ্জামান মনির প্রমুখ।

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...