মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফটিকছড়িতে জামায়াত নেতার পা ভেঙ্গে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ভ্রাম্যমাণ আদালতে মামলার স্বাক্ষী হওয়ায় এক জামায়াত নেতার পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির কয়েকজন নেতা-কর্মী বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগান বাজার ইউনিয়নের শিকদারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতা মো. ইউনুস মিয়া সুমন (৪৮) বাগান বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ভূজপুর থানা জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। ঘটনার পর স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী মিরসরাই উপজেলার বারৈয়ারহাটস্থ একটি বেসরকারী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। প্রধান অভিযুক্ত মোহাম্মদ বেলাল ড্রাইভার (৫৪) গত ১৬ জানুয়ারী বাগান বাজার এলাকায় বালিরমহালে চাঁদাবাজির অভিযোগে উপজেলার নির্বাহী হাকিম পরিচালিত ভ্রাম্যমান আদালতে দন্ডিত হয়ে এক মাস জেল কাটেন। সম্প্রতি ছাড়া পেয়ে তিনি সাক্ষী হওয়া ইউনুসের উপর ক্ষুদ্ধ হন। বেলাল ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য।

পা ভাঙ্গা মো. ইউনুস মিয়া সুমন বলেন, ‘দুপুরে ভূজপুর থেকে বাড়িতে ফেরার পথে শিকদারখিল এলাকায় পৌঁছালে চাঁদাবাজ বেলাল ড্রাইভার ও তার সাথে থাকা ৫-৬ জন বিএনপির ছেঁচড়া কর্মী আমার গতিরোধ করেন। এসময় কিছু বুঝে উঠার আগেই সেদিন কেন মামলার সাক্ষী হয়েছি তা জানতে চান। বাড়াবাড়ির এক পর্যায়ে তারা সকলে আমার উপর হামলে পড়েন। পরে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সবাই মিলে আমার বাম পা ভেঙে দেন।’

বাগান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরামুল হক বাবুল বলেন, ‘এখানে বিএনপির কোন নেতাকর্মী অপরাজনীতি করতে পারেন না। চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই। যারাই এ ঘটনা করুক তাদের আইনের আওতায় আনা হউক।’ ভুজপুর থানা জামায়াতের সাবেক আমীর মো. জিয়াউল হক বলেন, ‘প্রশাসনের অনুরোধে ইউনুস মামলার সাক্ষী হয়েছেন। তাই বলে তিনি অপরাধী নন। জামায়াতে ইসলামী বিষয়টি উদ্বেগের সাথে লক্ষ্য করছে। আমরা দলের পক্ষে তীব্র নিন্দা এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবী করছি।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া মেডিক্যালে চিকিৎসাধীন ইউনুসের খোঁজ-খবর নিয়েছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দায়ের করেন নি। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...